বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক

স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)। এর মধ্য দিয়ে বাংলাদেশে বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের মালিকানাধানী প্রতিষ্ঠান স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পথ খুলল।


আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে BTRC ভবনে এ লাইসেন্স দুটি হস্তান্তর করা হয়। বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্টারলিংককে ১০ বছর মেয়াদে  “ননজিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স” ও “রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স” নামে দুটি পৃথক লাইসেন্স হস্তান্তর করে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পূর্বানুমোদনক্রমে BTRC থেকে স্টারলিংককে এই লাইসেন্স দুটি হস্তান্তর করা হয়। প্রথম লাইসেন্সটি হস্তান্তর করেছে বিটিআরসির লাইসেন্সিং বিভাগ, যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে; যার আওতায় ইন্টারনেট–সেবা প্রদানের জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করাসহ বেতার যন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও ব্যবহার করতে পারবে স্টারলিংক।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল সোমবার স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দেন। এরপর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রথম আলোকে বলেছিলেন, মে মাসের মাঝামাঝিতে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর সম্ভাবনা রয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিকভাবে সেবা চালুর জন্য একটি অনুরোধ করেছে, যেটা লোকাল গেটওয়ে ছাড়া। সরকার ৯০ দিনের জন্য সে অনুমতি দেবে। এ ছাড়া তারা ট্যারিফ প্ল্যানের (সেবা মূল্য) জন্য কাজ করছে। এ বিষয়ে তারা বিটিআরসিতে আবেদন করবে।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার