বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
গণমাধ্যম

কালের কণ্ঠ’-এর যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাংবাদিক নুরুল হক শিপু

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘কালের কণ্ঠ’-এর যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নুরুল হক শিপু। ২ জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের নিবন্ধিত অনলাইন চ্যানেল ‘রানার টিভি’-তে বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত নুরুল হক শিপু ২০০৭ সালের শেষ দিকে ‘দৈনিক সিলেটের মানচিত্র’ পত্রিকার মাধ্যমে এই পেশায় আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি ‘দৈনিক যুগভেরী’ ও ‘দৈনিক সিলেট সংলাপ’ পত্রিকায় স্টাফ রিপোর্টার ও সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ‘দৈনিক সবুজ সিলেট’ পত্রিকার চিফ রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেটভিউ২৪ডটকম’-এ কাজ করেছেন।

জাতীয় পর্যায়েও শিপুর রয়েছে দীর্ঘ কাজের অভিজ্ঞতা। তিনি ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জাতীয় দৈনিক ‘আমাদের সময়’-এর সিলেট প্রতিনিধি এবং এর আগে ‘দৈনিক আজকালের খবর’-এর সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

২০২২ সালের ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর তিনি লন্ডন থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক দেশ’ পত্রিকায় সাংবাদিকতা করেন। বর্তমানে তিনি প্রবাসে থেকেও বাংলাদেশ ও প্রবাসকেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ‘রানার টিভি’র সাথে গত তিন বছর ধরে যুক্ত রয়েছেন।

নুরুল হক শিপু মূলত একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচিত। বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষণ, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, প্রশাসনিক অনিয়ম ও সামাজিক বৈষম্য নিয়ে তার সাহসী প্রতিবেদনগুলো বিভিন্ন সময়ে ব্যাপক আলোচিত হয়েছে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেও সুপরিচিত। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

সাংস্কৃতিক অঙ্গনেও শিপুর বিচরণ দীর্ঘদিনের। সাংবাদিকতায় আসার আগে তিনি একজন সক্রিয় নাট্যকর্মী ছিলেন। সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের পাঁচবারের প্রতিনিধি এবং বর্তমানে নাট্যায়ন সিলেটের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা শিপু ‘বিবিসাব’, ‘সুরমা কান্দে’, ‘স্বপ্নের বাংলা’ ও ‘সুবচন নির্বাসনে’র মতো দর্শকনন্দিত মঞ্চনাটকে অভিনয় করেছেন।

বাংলাদেশের অন্যতম সংবাদ প্রতিষ্ঠান ‘কালের কণ্ঠ’-এর সাথে যুক্ত হতে পেরে নুরুল হক শিপু আনন্দ প্রকাশ করেছেন। যুক্তরাজ্যে পেশাগত দায়িত্ব পালনে তিনি প্রবাসী বাংলাদেশীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য তিনি shipu91221@gmail.com ইমেইলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা