শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল: সেতুমন্ত্রী মধ্যপ্রাচ্য সংকট: শনিবার বাতিল ২৪ ফ্লাইট সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে: প্রতিমন্ত্রী সিলেটে সাবেক ও বর্তমান সংস্কৃতিকর্মীদের মিলনমেলা ও ইফতার মাহফিল সম্পন্ন সিলেটে ফিজিওথেরাপি চিকিৎসকদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রিকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমান - ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি
advertisement
রাজনীতি

‘আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে, বাংলাদেশ অসাম্প্রদায়িক’

আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে, সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয়। বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে।

সেখানে সিদ্ধান্ত হবে, পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। এখন যদি পিআর দেওয়া হয়, জনগণ বুঝবেই না এটা কী?
বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার চেষ্টা চলছে। যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। পাশাপাশি চার কোটি বেকারের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, দেড় বছরের মধ্যে এই সংকটের সমাধান সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান লইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও।

সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা।

এই সম্পর্কিত আরো

বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল: সেতুমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট: শনিবার বাতিল ২৪ ফ্লাইট

সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে: প্রতিমন্ত্রী

সিলেটে সাবেক ও বর্তমান সংস্কৃতিকর্মীদের মিলনমেলা ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটে ফিজিওথেরাপি চিকিৎসকদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রিকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি