শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল: সেতুমন্ত্রী মধ্যপ্রাচ্য সংকট: শনিবার বাতিল ২৪ ফ্লাইট সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে: প্রতিমন্ত্রী সিলেটে সাবেক ও বর্তমান সংস্কৃতিকর্মীদের মিলনমেলা ও ইফতার মাহফিল সম্পন্ন সিলেটে ফিজিওথেরাপি চিকিৎসকদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রিকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমান - ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি
advertisement
রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে ওয়ান টু-তে সব সমস্যার সমাধান হয়ে যাবে।

শনিবার (১১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা কলেজ মাঠের প্রশাসনিক ভবনে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখামাত্র বলবেন ‘বিসমিল্লাহ দাঁড়িপাল্লা’, সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’, আর ভোটকক্ষ থেকে বের হয়ে বলবেন ‘মাশাআল্লাহ দাঁড়িপাল্লা।’ 

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো ভোট হবে না।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা-সংলগ্ন আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা আমিনুল ইসলাম, আবুজার আল গিফারী, অ্যাডভোকেট শাহ আলম, মুন্সী মঈনুল ইসলাম, অমরেশ চন্দ্র মণ্ডল, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও মাওলানা শফিকুল ইসলাম।

এই সম্পর্কিত আরো

বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল: সেতুমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট: শনিবার বাতিল ২৪ ফ্লাইট

সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে: প্রতিমন্ত্রী

সিলেটে সাবেক ও বর্তমান সংস্কৃতিকর্মীদের মিলনমেলা ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটে ফিজিওথেরাপি চিকিৎসকদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রিকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি