শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির শহিদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও ইফতার মাহফিল চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান
advertisement
রাজনীতি

লাঞ্ছিতের অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা। এ ঘটনায় এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে এনসিপি থেকে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা জানান, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চ স্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক সাংবাদিক তাদের থামতে অনুরোধ করেন।

এ সময় এনসিপি নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান সাংবাদিকরা।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এনসিপি থেকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন আখতার হোসেন ও তাসনিম জারা।

এই সম্পর্কিত আরো

পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির

শহিদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার

ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান