শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির শহিদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও ইফতার মাহফিল চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান
advertisement
রাজনীতি

ফেসবুকে বিএনপি প্রার্থীদের ভুয়া তালিকা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলছে দলটি। তবে এখনো কোনো আসনের চূড়ান্ত প্রার্থিতার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি। এরমধ্যে ৩০০  আসনে দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে— এমন একটি তালিকা কয়েকদিন ধরে ফেসবুকে ঘুরছে। যা নজরে এসেছে বিএনপির হাইকমান্ডের।

অবশেষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেসবুকে ছড়িয়ে পড়া এই তালিকা ভুয়া, বানোয়াট।

রিজভী বলেন, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করেছে। তালিকাটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেছেন, উল্লিখিত তালিকাটি বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টকৃত তালিকাটির বিষয়ে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এই সম্পর্কিত আরো

পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির

শহিদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার

ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান