শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকদের সম্মানে বিশ্বনাথে শাহ আবুল কালামের ইফতার ও দোয়া মাহফিল বিশ্বনাথে ৫ শতাধিক পরিবারের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ অস্ট্রেলিয়ায় ঈদ শুক্রবার ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে দুই অংশীদার উধাও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির শহিদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও ইফতার মাহফিল চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য
advertisement
রাজনীতি

শিগগির দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি : ডা. জাহিদ

শিগগির বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডি-ফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে সহসাই মনোনয়ন চূড়ান্ত করা হবে।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, তারা মাঠে এলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির এক নেতা। তিনি বলেন, কিছু সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে তিনি শুধু বিএনপির নয়, পুরো গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে দলটি।

২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান সেখানেই অবস্থান করছেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে ফিরে আসতে পারেননি। এ সময় তাকে বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে। শেখ হাসিনার পতনের পর দেশে আসার পথ খুললেও এখনো তিনি ফিরেননি এবং লন্ডন থেকেই দলের কার্যক্রম পরিচালনা করছেন।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকদের সম্মানে বিশ্বনাথে শাহ আবুল কালামের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বনাথে ৫ শতাধিক পরিবারের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

অস্ট্রেলিয়ায় ঈদ শুক্রবার

ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে দুই অংশীদার উধাও

পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির

শহিদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার

ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য