সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির - স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু ‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন
advertisement
রাজনীতি

মার্চের আগেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা

‘আওয়ামী লীগ নেতাকর্মীদের ধৈর্য ধরার’ আহবান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘মার্চের আগেই বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ 


বুধবার দিবাগত গভীর রা‌তে নি‌জের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল এ কথা বলেন। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার ভিডিও বার্তায় জানাননি।

৮ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এ দেশ আমাদের অহংকার। একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না। গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম। কিন্তু ড. ইউনূস সরকার শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করেছে। শুধু শিশুদের নয়, এ দেশের সকল মানুষের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান নিয়েছে।আওয়ামী লীগকে ছোট করা জন্য বাঙালি জাতির অহংকার, সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করছে।’ 

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করে বলেন, ‘আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে।’ এ পর্যন্ত দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করেন তিনি।


দেশের সাধারণ জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে নাদেল বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে। দেশের উন্নয়নের চিত্র সারা বিশ্বের মানুষ দেখেছে। দেশ পরিচালনা করতে গিয়ে আমাদেরও অনেক ভুল ছিল, আমরা এ জন্য ক্ষমাপ্রার্থী।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ওপর অনেক নির্যাতন হয়েছে। অনেককে হত্যা করা হয়েছে। অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। অনেকের বাসা বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে। আমরা আমাদের কর্মীদের খবর ঠিকমতো নিতে পারিনি। আপনারা ধৈর্য ধরুন, আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন।’

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরস্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট

ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু

‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন