সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির - স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু ‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন
advertisement
রাজনীতি

আল্লাহর কসম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের হয়ে কাজ করব না

মৌলভীবাজোরে প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর গ্রহনযোগ্য নির্বাচন দেয়া এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। আল্লাহর কসম করে বলছি আমরা কোন ব্যাক্তি, গোষ্ঠী বা কোন দলের হয়ে কাজ করব না। আমরা নিরপেক্ষ গ্রহনযোগ্য নির্বাচন দিবো। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
   
তিনি বলেন, আমরা কোন দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নাই। আমরা নেমেছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনে জন্য। 

নাসির উদ্দিন আরও বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বলতে হবে এবার আগের মত ভোট হবে না। যারা বাড়িতে যাবেন ভোটারদের একটি বার্তা দিবেন আপনার ভোট আপনি দিতে পারবেন। এ লক্ষে মানুষের মধ্যে একটি জাগরণ সৃষ্টি করতে হবে। নারী ভোটার সহ সকল ভোটারা যাতে ভোট কেন্দ্রে আসেন সে লক্ষে নানা প্রচার প্রচারণা করা হবে। একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই, এতে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই।

নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত এই কর্মশালায় সিলেট অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল  হোসেন, মৌলভীবাজার জেলা কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমুখ।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরস্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট

ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু

‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন