বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
রাজনীতি

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র

আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা, নিরাপত্তায় ৫০০ পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ ঘিরে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষের জমায়েত হতে পারে। তাদের নিরাপত্তায় থাকবে ৫০০ পুলিশ সদস্য।

আজ সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারে কমিশনারসহ ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান আব্দুল হান্নান মাসুদ।

পুলিশের সঙ্গে কী কথা হয়েছে, জানতে চাইলে আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমাদের প্রোগ্রামকেন্দ্রিক উনারা (পুলিশ) ওখানে আইনশৃঙ্খলা বাহিনীর ৫০০ সদস্য মোতায়েন করবেন। পাশাপাশি আমরা বলেছি, ৭টার মধ্যে চেষ্টা করব ওই ফিল্ডটা খালি করে দেওয়ার জন্য। সাড়ে ৫টার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করব।’

গণজমায়েতের বিষয়ে তিনি বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে। কে কোথা থেকে কীভাবে আসবে, কালকের মাঠেই দেখা যাবে। আমরা আশা করি, দেড় থেকে আড়াই লাখ মানুষ হতে পারে।’

আব্দুল হান্নান মাসুদ বলেন, আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামী বাংলাদেশে যে সরকারই আসবে এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে। এর মধ্যে দিয়ে অবসান হবে বস্তা পঁচা রাজনীতির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলে আশাবাদ তাদের।

নতুন বছর উদ্‌যাপন এবং ঘোষণাপত্রের অনুষ্ঠান ঘিরে যেকোন বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সমন্বয়ক মাসুদ।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ