রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়
advertisement
রাজনীতি

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ‘যৌক্তিকতা’ নিয়ে প্রশ্ন এনসিপি নেতার

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তার গ্রেপ্তার এবং মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কেন্দ্রীয় এক নেতা।

রোববার (১৮ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ প্রশ্ন তোলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। তিনি দলটির শৃঙ্খলা কমিটিরও সদস্য।

ফেসবুকে তিনি লিখেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আদৌ কোনো যৌক্তিকতা আছে? সে কীভাবে হত্যাচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট থাকে! বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশেও নুসরাত ফারিয়া ছিলেন না। এরকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেপ্তার করা পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।

তার সেই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। আরহাম উদ্দিন তালুকদার নামে একজন লিখেন, আপনার কথায় ভাই দেশে আইন চলে না। কাকে গ্রেপ্তার করতে হবে সেটা দেশের আইন বুঝবে। অবশ্যই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে বলে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করা ঠিক হয়নি- এটা আপনি বলার কে? দেশের আইন-আদালত বুঝবে সেটা। দেশের আইনের ওপর শ্রদ্ধাশীল হওয়া উচিত আপনার।

হাবিব উল্লাহ নামে একজন লিখেন, নুসরাত ফারিয়ার পাগলা ভক্ত নাকি? এছাড়া অন্য আরেকজন নুসরাত ইমরোজ তিশাকে কেন ধরা হচ্ছে না সে প্রশ্ন তুলেছেন।

এই সম্পর্কিত আরো

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন

জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়