শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
রাজনীতি

নগর ভবনে ৬৫ তালা ঝুলিয়ে দিলেন ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তারা নগর ভবনে মোট ৬৫টি তালা লাগিয়েছেন বলে জানা গেছে। এতে নগর ভবন থেকে সেবা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে বিক্ষোভকারীরা নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। এর ফলে স্থানীয় সরকার বিভাগের পাশাপাশি সিটি করপোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন। করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা কার্যত অঘোষিত ছুটি পালন করছেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, এটি তাদের দ্বিতীয় দিনের কর্মসূচি। এর আগেও গত বৃহস্পতিবার নগর ভবনের সব ফটকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। আজও সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বেলা ১১টা পর্যন্ত স্লোগান ও বিক্ষোভ চালান তারা। এরপর মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাত্রা করলেও পুলিশের ব্যারিকেডের কারণে সেখানে পৌঁছাতে পারেননি।

দুপুর দেড়টার দিকে দিনশেষে বিক্ষোভকারীরা রবিবারের (১৮ মে) কর্মসূচির ঘোষণা দিয়ে ফিরে যান। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান। তিনি বলেন, ইশরাককে শপথ না করানো পর্যন্ত আন্দোলন চলবে।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ