শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
রাজনীতি

ফিরোজায় খালেদা জিয়া, নেতা-কর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনায় বরণ

দীর্ঘ চার মাস পর দেশে ফিরে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) বেলা ১টা ২৫ মিনিটে তিনি তাঁর বাসভবনে পৌঁছান। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ফিরোজায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান।

এর আগে বেলা ১১টা ১০ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর দুই পুত্রবধূকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনের দিকে রওনা করে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপির নেতা-কর্মীরা।

‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। কেউ হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, কেউ খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে রাজপথে নেমেছিলেন।

এদিকে, খালেদা জিয়ার দেশে ফেরার খবরে সকাল থেকেই বিএনপির শত শত নেতা-কর্মী গুলশানের বাসভবনের সামনে জড়ো হন। সেখানে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

নেতা–কর্মীরা বলছেন, দীর্ঘদিন কারা ও গৃহবন্দী থাকার পর অসুস্থ নেত্রী সুস্থ হয়ে দেশে ফিরছেন। এটাই আপাতত সবচেয়ে বড় স্বস্তির বিষয়।

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নেতা–কর্মীরা বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে এসেছেন। তাঁর নেতৃত্বে আমরা সব বাধা অতিক্রম করে গণতন্ত্র পুনরুদ্ধার করব।

বরিশাল পলিটেকনিকের ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান যুবদল উত্তরের কর্মী খালেদ পাভেল আজকের পত্রিকাকে বলেন, বিগত ১৭ বছর বিএনপির চেয়ারপারসনসহ আমরা দলের তৃণমূলের নেতা–কর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হয়েছে। ম্যাডাম চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন, এটাই এখন আমাদের জন্য সবচেয়ে আশ্বস্তের বিষয়।’

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ