শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
রাজনীতি

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া

আলোচিত আইনজীবী ও সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ)। আজ রোববার (৪ মে) সকালে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে এই সংক্রান্ত নথি দাখিল করেছে।

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস ইমেইলের মাধ্যমে জানিয়েছে যে তুরিন আফরোজ তাদের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেননি।


রাষ্ট্রপক্ষ আরও জানায়, বিশ্ববিদ্যালয়টিতে চিঠি পাঠিয়ে তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রির নথি চাওয়া হয়েছিল। জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি জানিয়েছে, এই সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই এবং তুরিন আফরোজ নামে কোনো শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করেননি।

এর আগে, আপিল বিভাগে একটি বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক তুরিন আফরোজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন। তিনি বলেন, তুরিন আফরোজ প্রভাবশালী থাকাকালে তার মাকে উত্তরাস্থ বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এবং ওই বাড়িতে তার মায়ের বসবাসের নির্দেশনা চান।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট রাজধানীর উত্তরায় অবস্থিত পাঁচতলা বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের বসবাস নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করেন। এর ফলে তাদের ওই বাড়িতে বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে আইনজীবীরা জানান। বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ