সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে! ১৫ জনের বিরুদ্ধে মামলা বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, দোয়ারাবাজারে অনশনে নারী শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি
advertisement
রাজনীতি

বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দুরা নিরাপদে থাকে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দুরা নিরাপদে থাকে।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা সরকার। মানুষ হ ত্যা, গু ম আর অত্যাচার করেছে বলেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

তিনি আরো বলেন, ভারতের বাবরি মসজিদ ভাঙার কারণে দেশে একটি শ্রেণি দাঙ্গা লাগানোর চেষ্টা করে। তখন বিএনপির নেতাকর্মীরা হিন্দুদের মন্দির ঘর-বাড়ি জানমাল রক্ষা করেছে । এ দেশে হিন্দু বৌদ্ধ, সকল সম্প্রদায়ের মানুষ পাশাপাশি থেকে দেশটাকে সুখী সুন্দর করতে হবে। তিনি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না। ১৫ বছর মানুষ ভোট দিতে পারে নাই এবার সুযোগ এসেছে দেশটাকে সুখী ও সুন্দর করতে হবে।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যে খারাপ আচরণ করবে তাকে পুলিশের কাছে সোপর্দ করে দিবেন। কোনো রকম নোংরামি সহ্য করা হবে না। দল থেকে বহিষ্কার করে দিবেন।

সাংবাদিকরা আগে স্বাধীনভাবে সাধারণ মানুষের কথা বলতে পারে নাই । ডিজিটাল আইন করে,মামলা করে নিযার্তন করেছে। সারা বাংলাদেশে বিএনপির লাখ লাখ নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, হাসিনা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। ৫ আগস্ট নতুন সরকার আসে তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আর প্রতিহিংসা নয় আর প্রতিশোধ নয়, সবাই মিলে দেশটাকে নতুন বাংলাদেশ তৈরি করুন ।

ফ্যাসিস্ট হাসিনা আমলের কথা মনে করে তিনি বলেন. আমি ১১ বার জেল খেটেছি আমার বিরুদ্ধে ১১১টি মামলা দিয়েছে তারা, আমিতো পালাইনি।
বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। আপনাদের দাবি পূরণ করা হবে 

এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিল।

এই সম্পর্কিত আরো

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে! ১৫ জনের বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, দোয়ারাবাজারে অনশনে নারী

শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি