রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
advertisement
রাজনীতি

তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের ব্যাপার : ব্যারিস্টার সালাম

 

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র। 

তিনি যুক্তরাজ্যে থেকেই প্রতিদিন বিএনপির কোন না কোন প্রোগ্রামে বক্তৃতা করছেন এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তিনি শৃঙ্খলার মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনার ব্যাপারে কড়া নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার যারাই ব্যত্যয় করছেন তারাই বহিষ্কারের আওতায় আসছেন। সাধারণ জনগণের সাথে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার জন্যও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে।
 
শনিবার (০৭ ডিসেম্বর) বালাগঞ্জ উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এসময় ব্যারিস্টার সালাম বলেন, দেশের প্রতিটি আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। একাধিক প্রার্থীর মধ্যে দল সবার অতীত কার্যক্রম সম্পর্কে বিবেচনা করবে। প্রার্থীদের রাজনৈতিক, পেশাগত, সামাজিক ও একাডেমিক রেকর্ড দেখেই দল প্রতিটি আসনে একজনকে নমিনেশন দেবে। তারই ধারাবাহিকতায় আমিও সিলেট-৩ আসনে দলের মনোনয়ন চাইবো৷ দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে তাহলে আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সামনের দিকে অগ্রসর হবো। 

দল যদি আমাকে মনোনয়ন নাও দেয় তারপরও যাকেই দেবে তার সাথেই আমি কাজ করবো ইনশাআল্লাহ ।

মতবিনিময়কালে বালাগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি