সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির - স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু ‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন
advertisement
রাজনীতি

১৪ বছর পর হতে যাচ্ছে জেলা বিএনপির কাউন্সিল

দীর্ঘ ১৪ বছর পর আগামী ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলের জন্য অ্যাড. মো. ইসহককে (আইনজীবী) আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- অ্যাড. আনিসুর রহমান মুকুল (আইনজীবী), অধ্যক্ষ মকবুল হোসেন (শিক্ষক), ডা. এস এম রবিউল আলম এবং সাইফুল ইসলাম সজল (সাংবাদিক)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, সর্বশেষ ২০১০ সালে যশোর জেলা বিএনপির কাউন্সিল হয়েছিল। ওই কাউন্সিলের মধ্য দিয়ে শহিদুল ইসলাম নয়ন চৌধুরীকে সভাপতি এবং অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১৪০ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালের এপ্রিলে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম এবং সদস্য সচিব করা হয় বিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুকে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরস্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট

ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু

‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন