সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
advertisement
রাজনীতি

দ্রুত জাতীয় নির্বাচনের আশা করছে বিএনপি: মির্জা ফখরুল

দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ জানান।

 
মির্জা ফখরুল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। আমরাও নিজেদের কথা তুলে ধরেছি। এই ঐক্যমঞ্চের মধ্যদিয়ে ঐকমত্যের ভিত্তিতে ন্যূনতম সংস্কার কাজ শেষে দ্রুতই জাতীয় নির্বাচন আয়োজন সম্পন্ন হবে বলে মনে করি।
 
নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি, জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে। তারপরে স্থানীয় নির্বাচন।
 
প্রাথমিকভাবে আলোচনা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আলোচনা চলবে। সবার মতামতের ভিত্তিতেই নির্বাচন আয়োজন হবে।  
 
 
এদিকে নির্বাচন আয়োজন নিয়ে ঐকমত্যের বৈঠকে দেশের ২৬টি দল এবং জোটের ১০০ জনের মতো প্রতিনিধি অংশ নেন।
 
ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে। এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়।
 
 
আজকের বৈঠকে প্রদান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংসে দেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে। আর জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে, তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন হাসিনা। 

এই সম্পর্কিত আরো

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান