গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। শনিবার বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংবিধান সংশোধনের মধ্যদিয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার।
হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।