সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মহাজনপট্টি থেকে গ্রেপ্তার লিটন শাল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, পাল্টা অভিযোগ সদস্যের সিলেট নগরীতে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট বর্ষবরণে এবারও ‘মঙ্গল’ বাদ, হবে ‘আনন্দ শোভাযাত্রা’ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর আকুতি - প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের টাকা অন্য হিসাবে স্থানান্তর সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা প্রেস ব্রিফিংয়ে শিশির মনির - অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকাল: আমিরসহ বিভিন্ন মহলের শোক হাম আতঙ্কে সিলেট: হাসপাতালে ২০, নতুন শনাক্ত ৪
advertisement
রাজনীতি

হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকাল: আমিরসহ বিভিন্ন মহলের শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সহধর্মিণী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি সোমবার ভোররাত সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমা শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার প্রত্যেক ছেলে আলেম ও হাফেজে কুরআন।

মরহুমার ইন্তেকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, মরহুমার ইন্তেকালে একটি ধর্মপ্রাণ পরিবারে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেন আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।

এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মরহুমার জানাজা বাদ জোহর জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার মাঠে অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরো

মহাজনপট্টি থেকে গ্রেপ্তার লিটন

শাল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, পাল্টা অভিযোগ সদস্যের

সিলেট নগরীতে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট

বর্ষবরণে এবারও ‘মঙ্গল’ বাদ, হবে ‘আনন্দ শোভাযাত্রা’

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর আকুতি প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের টাকা অন্য হিসাবে স্থানান্তর

সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা

প্রেস ব্রিফিংয়ে শিশির মনির অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার

হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকাল: আমিরসহ বিভিন্ন মহলের শোক

হাম আতঙ্কে সিলেট: হাসপাতালে ২০, নতুন শনাক্ত ৪