শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
রাজনীতি

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান জামায়াত আমির।


এ সময় শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের কাছে তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। তিনি মির্জা আব্বাসের আরোগ্য কামনা করেন।

শফিকুর রহমানের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি এসএম খালিদুজ্জামান।

এই সম্পর্কিত আরো