শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
advertisement
রাজনীতি

নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক

জুলাই বিপ্লবে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু কেন্দ্রীয় নেতারা নিজেদের ব্যর্থতার গ্লানি ঢাকতেই তৃণমূল নেতাকর্মীদের এই ত্যাগকে অবমূল্যায়ন করছেন।

শনিবার দুপুরে ডিআরইউতে জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন কমিটির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘বিএনপির নেতারা সম্পূর্ণ সন্তুষ্টির সঙ্গে জুলাই বিপ্লবের একটা দিক মেনে নিয়েছেন ৫ আগস্টকে। কিন্তু ৬ আগস্ট থেকেই তারা এর বিরোধী বক্তব্য দেওয়া শুরু করেছেন। তারা কখনোই ভাবেন নাই স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রকম একটা বিপ্লব করে ফেলবে। শুধু এই আকস্মিকতাকেই তারা স্বীকৃতি দিয়েছে। এরপর থেকেই তারা এর বিরুদ্ধে চলে গেছে। বিএনপির সফলতা-ব্যর্থতা মানেই জুলাই বিপ্লবের সফলতা-ব্যর্থতা।’

তিনি আরও বলেন, গত ১৬ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেল-জুলুম সহ্য করেছে, গুম ও খুন হয়েছে। তাদের সেই ত্যাগকে ধারণ করে বিএনপির কেন্দ্রীয় নেতারা জুলাই বিপ্লব ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। তারা আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসবেন। জনগণ যদি ক্ষমতার মালিক হয়ে থাকে, তাহলে জুলাই সনদের পক্ষে গণভোটে প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। সেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ছিনিমিনি খেলবেন না।’

ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ’২৪-এর জুলাই বিপ্লবের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করার যে উদ্যেগ নিয়েছিলেন, সেটা ছিল জুলাই সনদ। নির্বাচনের আগে সব বড় রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের পর একটি দল ক্ষমতায় গিয়ে জুলাই সনদের সঙ্গে বেইমানি করলেন। জুলাই সনদ মেনে না নিলে গত আঠারো মাস যারা দেশ পরিচালনা করলেন, তারা অবৈধ। যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন অবৈধ। নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকার অবৈধ।

সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম রহমান ভূঁইয়া বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলন কেন করতে হচ্ছে, আমার বুঝে আসছে না। নির্বাচনে জনগণ গণভোটে হ্যাঁতে ভোট দিয়ে জুলাই সনদকে জয়ী করেছে। জুলাই সনদ করার আগে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে মতামত নিয়ে তৈরি করা হয়েছে। জুলাই সনদ যদি সংবিধানে না থাকে, তাহলে এই নির্বাচন বা নির্বাচিত সরকার কি বৈধ হবে? এই সরকারও তো অবৈধ হয়ে যাবে। জনগণ যদি হ্যাঁ ভোটকে বিজয়ী করে থাকে, তাহলে সরকারকে সেটা বাস্তবায়ন করতে হবে।

আলোচনা সভায় জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আহমেদ করিম, জুলাই সনদ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল হক, লেবার পার্টি বাংলাদেশের সভাপতি মহিউদ্দিন প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর