বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
রাজনীতি

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ নির্বাচনি এলাকা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পাচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি থেকে জামায়াত ৪০ ভোট বেশি পাওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন কৃষক দল নেতা বেলায়েত হোসেন বিল্লাল।

এই ঘটনায় বেলায়েত হোসেন বিল্লালকে প্রধান আসামি করে ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছেন গাজী মনিরুজ্জামানের মেয়ে মানসুরা জান্নাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নির্বাচনের দিন সন্ধ্যা ছয়টার পর পাঁচোড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণার পর কৃষক দল নেতা বেলায়েত হোসেনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানের ওপর হামলা করে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় গাজী মনিরুল ইসলামকে হাসপাতালে পাঠানো হয়।

কয়েকজন বিএনপির কর্মী অভিযোগ করেন, পাচোড়া কেন্দ্রে কখনো বিএনপি পরাজিত হয়নি । এবারই প্রথম পরাজিত হয়েছে । এজন্যই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজীর মনিরের ওপর ক্ষুব্ধ হয়েই তার ওপর হামলা করে স্থানীয় বিএনপি নেতারা ।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজাপুর ইউনিয়ন বিএনপি একজন কর্মী জানান, নির্বাচনের কয়েক দিন আগে থেকেই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুল ইসলাম নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় না করে নিজের মন মত করে নির্বাচন পরিচালনা করেছেন । যার কারণে ওই কেন্দ্রে বিএনপির পরাজয় হয়েছে । এসব খুব থেকেই তার ওপরে নেতাকর্মীরা হামলা চালিয়েছে ।

হামলায় আহত রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান জানান, আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই কৃষক দল নেতা বিল্লাল হোসেন প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল কিভাবে আমি রাজনীতি করি দেখে নেবে ।

নির্বাচনের দিন রাতেই তারা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে । বিল্লাল হোসেন পরিকল্পনা করে বিএনপিকে পরাজিত করেছে। এই ঘটনায় আমার মেয়ে মানসুরা জান্নাত বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেছে ।

মামলায় অভিযুক্ত প্রধান আসামি কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সহ-সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল জানান, আমাদের পা চড়া কেন্দ্র সব সময় বিএনপি পাস করতো । কিন্তু এবার ইউনিয়ন-বিএনপি'র গাফিলতির কারণে আমরা পরাজিত হয়েছি । বৃহস্পতিবার সন্ধ্যার পর কয়েকজন ছেলে ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান সহ কয়েকজনকে ধাওয়া করে । এরপর কি হয়েছে আমি বলতে পারব না আমাকে শুধু শুধু আসামি করা হয়েছে ।

বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি এডভোকেট তাইফুর আলম, তাজুল ইসলাম চেয়ারম্যানকে বলেছি বিষয়টি সমাধান করার জন্য।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান বলেন, বুড়িচং উপজেলায় ৮৩টা কেন্দ্র। ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে । রাজাপুরের বিষয়টি আমাদেরকে কেউ কিছু জানায়নি।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা