বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দিলেন স্পিকার খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
advertisement
রাজনীতি

ঝালকাঠিতে সাদিক কায়েম

হামলার নির্দেশদাতা ও জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সংঘটিত নৃশংস হামলার নির্দেশদাতা ও জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। অন্যথায় সারা দেশে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সর্বাত্মক আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার বিকেলে ঝালকাঠিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নির্বাচনি প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, শহীদ উসমান হত্যার ঘটনার প্রায় দেড় থেকে দুই মাস পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি।

আজ যমুনার সামনে যে আন্দোলন চলছিল, সেখানে জনতার ওপর যারা হামলা করেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে আবারও রাজপথে নামবে ছাত্র-জনতা; শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিমের উত্তরসূরীরা আবার রাজপথ দখল করবে।

তিনি আরও বলেন, আমরা দেখছি প্রতিবিপ্লবী ও আধিপত্যবাদী শক্তি- ভারতীয় তাবেদাররা আবারও ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয়েছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দিল্লির তাবেদার ও ভারতীয় আগ্রাসনের পক্ষে যারা দাঁড়িয়ে আছে, এবার তাদের রুখে দিতে হবে।

এই সম্পর্কিত আরো

সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দিলেন স্পিকার

খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব

সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা