বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দিলেন স্পিকার খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
advertisement
রাজনীতি

ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করতে যে ১০ দফা পদক্ষেপ নেবে জামায়াত

দেশের সমস্যাগুলোর অন্যতম যুব সমাজের বেকারত্বের সমস্যা। বেকারত্বের অবসান ও মেধা-যোগ্যতার সংস্থানের ভিশনে বলা হয়েছে জামায়াত ক্ষমতায় গেলে ১০ দফা পদক্ষেপ গ্রহণ করবে। এতে বেকারত্ব দূর হবে।

এর মধ্যে ১. বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা বেকারত্ব দূর করে প্রতিটি যুবকের জন্য সম্মানজনক ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে প্রায় ৭ কোটি কর্মক্ষম যুবকের জন্য দুই ভাগে কর্মসংস্থান তৈরি করা হবে। (দেশের ভেতরে ও বাইরে)।

২. ‘দক্ষতা’ প্রকল্পের মাধ্যমে জেলাভিত্তিক হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট (জান (SDZ) গঠন করে প্রযোজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা হবে। এর জন্য সকল খরচ সরকারি বাবস্থাপনায় করা হবে।

৩. দেশের ভেতরে অর্থনীতি বৈচিত্র্যের (diversification) মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান তৈরির জন্য পলিসি প্রস্তুত করা হবে। বিদ্যমান শিল্পের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য সিড ক্যাপিটাল ফান্ড গঠন, ইনোভেশন ইনকিউবেটর তৈরি, কৃষি পণ্য প্রসেসিং শিল্পে সহায়তা, আউট সোর্সিং কাজের প্রশিক্ষণ, ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ, সার্টিফিকেট ও সহজে অর্থ লেনদেনের ব্যবস্থা করার মাধ্যমে ডাবল ডিজিট বেকারত্বের হারকে সিংগেল ডিজিটে রূপান্তর করা হবে।

৪. কর্মক্ষম প্রতিটি নাগরিকের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্দেশ্যে দক্ষতা, প্রশিক্ষণ, চাকরি এবং বিদেশ কর্মসংস্থানের তথ্য সংরক্ষণের জন্য একটি জাতীয় ওয়ার্কফোর্স ডাটাবেস তৈরি করা হবে।

৫. বিদেশে গমনেচ্ছু বেকার জনশক্তির জন্য নতুন বাজার অন্বেষণ, যথাযথ কারিগরি প্রশিক্ষণ, কম খরচে বিদেশ যাত্রার জন্য আন্তঃসরকার চুক্তি, বিদেশে যেতে ঋণ প্রদানের মাধ্যমে বছরে ৫০ লাখ যুবকের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

৬. নারীদের সম্মান রক্ষা করে নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে মাতৃত্বকালীন সময়ে মায়েদের সম্মতি সাপেক্ষে কর্মঘণ্টা ৫-এ নামিয়ে আনা হবে।

৭. সরকারি চাকরির আবেদনের জন্য ফি নেওয়ার বীতি বাতিল করা হবে।

৮. চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সময়ক্ষেপণ বন্ধ করা হবে।

৯. দ্রুত সময়ে নিয়োগ সম্পন্ন করতে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিশেষায়িত ক্যাডারগুলোর পরীক্ষা পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বাবস্থা করা হবে।

১০. ব্যবসায়ী সমাজের সাথে আলোচনা সাপেক্ষে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণ করা হবে।

এই সম্পর্কিত আরো

সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দিলেন স্পিকার

খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব

সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা