শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন যে কারণে রাজধানীতে লোডশেডিং ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সাথে আলোচনায় আশাবাদী সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী - শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার
advertisement
রাজনীতি

প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি সভায় অংশ নিয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) বিএনপির ইউরোপিয় প্রতিনিধি দলের সাথে প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম বিষয়ে এক ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন। এ সময় তাকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে দেখা যায়।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা: মওদুদ হোসাইন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র বলছে, জাইমার এ উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৯ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, জাইমা রহমান ভার্চুয়াল সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছেন, ‘থ্যাংক ইউ সবাই, এতো কষ্ট করে সবাই এখানে এসেছেন। এতো কাজ করছেন, আপনাদের চিন্তা ভাবনায় কি অসুবিধা-সুবিধা এটাও বললেন। কয়েকটি বিষয়ের উপর আলাপ করা হয়েছে। রিজভী আংকেল ও পাভেল আংকেল নোট নিয়েছেন। আমরা সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি। তবে অবশ্যই কাজটা যেনো এগিয়ে যায়। সবার সাথে সবার যোগাযোগ আছে, সেটা করা উচিত। উই শোড হেল্প ইচ আদার, হোয়ের পসিবল। খোকন আংকেল সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, সময় অনুযায়ী কিভাবে কিভাবে করা উচিত। ওটা যেনো আমরা না দেরি করি। আমাদের কাছে স্কেজুয়ালটা আছে, ওইভাবে ওই অনুযায়ী কাজ করা উচিত। থ্যাংক ইউ, সো মাচ।’

গত মাসে বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারের সময় তারেক রহমানকে জিজ্ঞাস করা হয়েছিল, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে? বাংলাদেশের রাজনীতিতে ডা: জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান যুক্ত হবেন কি-না, এ বিষয়ে কিছুটা কৌশলী জবাব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন তিনি বলেছিলেন, ‘সময় পরিস্থিতি বলে দিবে ওটা।’

সম্প্রতি রাজনৈতিক ময়দানে আলোচনা করতে শুনা যায়, তারেক রহমানের দেশে যাওয়া দেরি হওয়ায় তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে রাজনীতিতে সক্রিয় করা হচ্ছে। তবে রাজনৈতিক ময়দানে জাইমা রহমানের আনুষ্ঠানিক উপস্থিতি নতুন হলেও তার রাজনৈতিক অঙ্গনে পদচারণা শুরু বহু আগেই। ছোটবেলায় দাদী বেগম খালেদা জিয়ার সাথে তাকে প্রায়ই দেখা যেত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনগুলোতে।

এদিকে দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন, ব্যারিস্টারি সম্পন্ন করার পর জাইমার দলীয় সভায় অংশ নেয়া বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে তার সক্রিয় ভূমিকার পূর্বাভাস হতে পারে। অনেকেই মনে করছেন, দেশ-বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন জাইমা রহমান। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টারি পাস করার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে নতুন প্রত্যাশার কথা শোনা যায়।

এই সম্পর্কিত আরো

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

যে কারণে রাজধানীতে লোডশেডিং

ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ

থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সাথে আলোচনায় আশাবাদী সরকার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার