সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সিলেটে তিন খুন: বাবুলের ৪ দিনের রিমান্ড সিলেটে ভবন নির্মাণে এখন থেকে লাগবে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ৩ মাসে সিলেটের সীমান্তে ৫৭ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ খাবার-পানির অভাবে ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির সিলেটে এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ আহত ৫৩ ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির করুণ মৃত্যু, সুনামগঞ্জের ৭ জন নিখোঁজ বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের র‌্যালি মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি লুনা গ্যাস হঠাৎ ফিরিয়ে আনার জাদু নেই, সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
advertisement
রাজনীতি

একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে রোববার ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান-২০২৬ ’ এ বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 

একটি রাজনৈতিক দল কথায় কথায় জুলাই নিয়ে ‘ব্যবসা’ করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘আমরা এই ব্যবসা থেকে দূরে সরে আসতে চাই।’

আজ রোববার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান-২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নির্বাচনের যে ইশতেহার ছিল, সেই ইশতেহার নিয়ে ইতিমধ্যে আমাদের কর্মপরিকল্পনার কার্যক্রম শুরু করেছেন।’

আমিনুল হক জানান, সরকারের ছয় মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, স্পোর্টস, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম দৃশ্যমানভাবে শুরু হয়েছে।


আমিনুল হক আরও বলেন, ‘আমরা আগামী সাড়ে চার বছরে দেশের মানুষের সহযোগিতায় কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে চাই।’

প্রতিমন্ত্রীর ভাষ্য, ‘আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, একটি সহনশীল, ধৈর্যশীল ও সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে।’

আমিনুল হক বলেন, ভবিষ্যতে যাতে আর কোনো গণ-অভ্যুত্থানের প্রয়োজন না হয়, সে জন্য একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করা প্রয়োজন। জুলাইয়ের চেতনা ধারণ করে তরুণ, যুবসমাজসহ সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সরকারের কার্যক্রমের সমন্বয় করে আগামীর বাংলাদেশ গড়ার কথাও বলেন তিনি।

এই সম্পর্কিত আরো

সিলেটে তিন খুন: বাবুলের ৪ দিনের রিমান্ড

সিলেটে ভবন নির্মাণে এখন থেকে লাগবে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন

৩ মাসে সিলেটের সীমান্তে ৫৭ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

খাবার-পানির অভাবে ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির

সিলেটে এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ আহত ৫৩

ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির করুণ মৃত্যু, সুনামগঞ্জের ৭ জন নিখোঁজ

বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের র‌্যালি

মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি লুনা

গ্যাস হঠাৎ ফিরিয়ে আনার জাদু নেই, সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী