মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যুবক গ্রেফতার
advertisement
রাজনীতি

সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার

‘সবার আগে বাংলাদেশ’ নয়, বরং ‘সবার আগে বিএনপি’—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির ৩১ দফায় ঘোষিত স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে রাখার অঙ্গীকার। অথচ বাস্তবে ‘সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি’। বর্তমানে এই নীতিতে দেশ পরিচালিত হচ্ছে, যা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

পরওয়ার অভিযোগ করেন, সামসুল আলম বিএনপির একটি নির্দিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এমন একজন সক্রিয় রাজনীতিককে নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি চরম প্রতারণা। অবিলম্বে সামসুল আলমের ‘বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট’ নিয়োগ বাতিল করার দাবি জানান তিনি। ভবিষ্যতে নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক সংস্থায় ‘সর্বজনগ্রাহ্য’ ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার দাবিও জানান তিনি।


জামায়াতের সেক্রেটারি বলেন, ক্ষমতাসীন দল নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এবং দলীয়করণের অবসানের যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। সরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।

জামায়াতের সেক্রেটারি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল, বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশা ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে জনগণের দেওয়া গণনায় বাস্তবায়ন থেকে সরে এসেছে সরকার।


গোলাম পরওয়ার আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করে প্রশাসক নিয়োগ দেওয়ার পরিবর্তে সংবিধানের আলোকে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের উচিত স্থানীয় সরকার পরিচালনা করা। একই সঙ্গে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান গোলাম পরওয়ার।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে জামায়াত নেতা বলেন, দেশে হত্যাকাণ্ড ও অপরাধ বৃদ্ধি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

গোলাম পরওয়ার জানান, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে দলীয়করণ বন্ধ, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে জামায়াত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান প্রমুখ।

এই সম্পর্কিত আরো

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা

মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যুবক গ্রেফতার