শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল: সেতুমন্ত্রী মধ্যপ্রাচ্য সংকট: শনিবার বাতিল ২৪ ফ্লাইট সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে: প্রতিমন্ত্রী সিলেটে সাবেক ও বর্তমান সংস্কৃতিকর্মীদের মিলনমেলা ও ইফতার মাহফিল সম্পন্ন সিলেটে ফিজিওথেরাপি চিকিৎসকদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রিকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমান - ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি
advertisement
রাজনীতি

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস আলম

নেত্রকোনায় নাগরিক পার্টির সমন্বয় সভায় যোগ দিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। আমরা মনে করছি- আগামীর বাংলাদেশের উত্তরণের পথে এনসিপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে এবং আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সে ক্ষেত্রে নির্ণয়কের ভূমিকায় থাকবে। 

সাংগঠনিক কাজে জেলা সফরের ধারবাহিকতায় মঙ্গলবার দুপুরে নেত্রকোনা শহরের বড় বাজার সালথি রেস্টুরেন্টে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আপরারা এতোদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় দেখেছেন, যে বিএনপি তাদের জায়গা থেকে এককভাবে কখনোই সরকার গঠন করতে পারে নাই। আবার যদি দেখেন জামায়াত কখনো বড় পরিসরে জনমানুষের রাজনীতিক হয়ে তাদের প্রতিনিধিত্বও করতে পারেনি। সেই ক্ষেত্রে আমরা মনে করি এনসিপি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে থাকবে এবং আগামীতে বিচার ও সংস্কারের যে প্রক্রিয়া গুলোর একটি ধারবাহিকতা লাগবে। সেইক্ষেত্রে আমরা মনে করি অন্য যে কোন দলের চেয়ে এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

কারণ তারা অভ্যুত্থানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ জায়গাটিতে ছিল। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদকে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে মোকাবিলা করতে পারবে না। তাই আমরা মনে করি এটি এনসিপি করতে পারবে। এরই লক্ষ্যে আমরা জেলাগুলোতে সাংগঠনিক কাজ করে যাচ্ছি। এসময় তিনি বর্তমান সরকারের বিষয় তুলে ধরে বলেন, এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে তারা ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাদের উচ্ছেদ করতে পারেনি। তারা অলরেডি পুনর্বাসিত। আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। 

তিনি বলেন, সকল রাজনৈতিক দলের দায়িত্ব যে কোন কিছুর বিনিময়ে নেগোসিয়েশনে কোন ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে ব্যক্তি বা প্রতিষ্ঠান সুযোগ যাতে না পায়, তাহলেই আমাদের জুলাই আন্দোলনের সার্থকতা পাবে। 

এই সম্পর্কিত আরো

বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল: সেতুমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট: শনিবার বাতিল ২৪ ফ্লাইট

সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে: প্রতিমন্ত্রী

সিলেটে সাবেক ও বর্তমান সংস্কৃতিকর্মীদের মিলনমেলা ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটে ফিজিওথেরাপি চিকিৎসকদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রিকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি