বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
জাতীয়

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, হবে এবং হবে: উপদেষ্টা সাখাওয়াত

নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, হবে এবং হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যেও কোনো সংশয় নেই। 

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, আমাদের কিছু করণীয় থাকবে না। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে বলে আশা রাখি।

 শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় খাল পুনরুদ্ধার, পোর্ট রোড ও প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা।

বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে চালু হতে যাচ্ছে প্যাডেল জাহাজ- এ খবর জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী অক্টোবর মাস থেকে এই জাহাজ চলাচল শুরু হবে। বরিশালের মানুষের নৌ-যাত্রায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে আমরা প্যাডেল জাহাজ চালুর উদ্যোগ নিয়েছি। এতে শুধু যাত্রীসেবা নয়, পর্যটন খাতও নতুন গতি পাবে।

 সাখাওয়াত হোসেন বলেন, বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসনীয়। খালগুলো ঘুরে দেখেছি। নৌ চলাচল ফিরিয়ে আনা এবং খাল পাড়সংলগ্ন এলাকায় ওয়াকওয়ে নির্মাণে বিআইডব্লিউটিএ সর্বাত্মক সহযোগিতা করবে।

উপদেষ্টা বলেন, মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদীতে বাঁধ তৈরির জন্য প্রায় সাড়ে আটশ কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। এছাড়া ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে আলোচনা চলছে।

 বরিশাল বিভাগের ৬ জেলা প্রশাসক, পুলিশ বিভাগ এবং সড়ক ও জনপথ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা সাখাওয়াত। এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত