বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন। 

বৃহস্পতিবার ফয়েজ আহমদের আইসিটি টাওয়ারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সে সময় মার্কিন কোম্পানিসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে ডাটা সেন্টার, ক্লাউড সার্ভিস ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) উন্নয়ন প্রকল্প শিগগিরই শুরু হচ্ছে।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা এবং স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। এছাড়া ব্যক্তিগত ডাটা সুরক্ষা আইন (পিডিপিও), ডাটা গভর্নেন্স এবং পুলিশ কমিউনিকেশন ব্যবস্থার আধুনিকায়ন সম্পর্কেও আলাপ করেন।

অন্যদিকে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর প্রচেষ্টার প্রশংসা করেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান-বিনিময়ের আশ্বাস দেন তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি/অর্থনীতি বিষয়ক উপ-কাউন্সিলর ও রাজনৈতিক শাখা প্রধান ডেভিড মু এবং কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত