বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
জাতীয়

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমত জরুরি। তাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। রাজধানীর ইস্কাটনের বি আই আই এস এস মিলনায়তনে  শনিবার (২৩ নভেম্বর) রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।  

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংযুক্ত করার কথাও বলেন তিনি।  এই ইস্যুতে চীন ও ভারতকে কীভাবে পাশে পাওয়া যাবে তা নিয়েও কাজ করা জরুরি। 

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভূরাজনীতিকে প্রভাবিত করছে রোহিঙ্গা ইস্যু। দেশের অর্থনৈতিক ব্যবস্থায় প্রভাব ফেলছে। রোহিঙ্গাদের মানবিকভাবে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের শিক্ষা, চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাদের আয়ের ব্যবস্থাও করতে হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে সামরিক বাহিনীর হামলা, নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর ২০২১ সালে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হলে আবারো বাংলাদেশে রোহিঙ্গাদের আগমন বাড়তে থাকে। সম্প্রতি প্রায় আট হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখের বেশি।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা