রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর
advertisement
জাতীয়

কারখানাগুলো আগে থেকেই বন্ধ ছিল, আগস্টের পর নয়: উপদেষ্টা সাখাওয়াত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব তৈরি পোশাক কারখানা বন্ধ দেখছেন, সেসব আগে থেকেই বন্ধ ছিল। ৫ আগস্টের পর নয়।

বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজ মিরপুর ক্যান্টনমেন্টের উদ্যোগে সামরিক বাহিনীর এক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিকরা ব্যাংক থেকে টাকা নিয়ে শ্রমিকদের বেতন তো দেয়-ই নাই, কাজও করে নাই। এসব কারখানার মালিকের যদি ব্যাংক হিসাব নেওয়া হয় তাহলে দেখা যাবে দুইশ থেকে তিনশ কোটি টাকার কম না। কারণ তারা লোন নিয়েছে কিন্তু যথাসময়ে পরিশোধ না করায় এখন ব্যাংক তাদের আর টাকা দেয় না। এজন্য তারা কারখানা চালাতে পারছে না।  

তিনি বলেন, টাকা-পয়সা নিয়ে বেশিরভাগ মালিক বিদেশে চলে গেছেন। একটা কোম্পানি এ পর্যন্ত পাওয়া যায়নি যারা কোটি কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা ফেরত না দিয়ে খেলাপি না হয়েছে। তারপরও ব্যাংক টাকা দিয়েছে তাদের। পলিটিক্স কানেকশনে ব্যবসা করলে এ রকম হবেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব বড় গার্মেন্টস বন্ধ হয়নি। গার্মেন্টস বন্ধ হলে ১৭ পার্সেন্ট এক্সপোর্ট হতো না এবং চিটাগাং পোর্ট ও অর্ডার নিয়ে কুলাতে পারছে না। 

তিনি বলেন, যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো শ্রমিকদের দিয়ে সাব-কনট্রাক্টে কাজ করানো হতো, তাই খুব ডিফিকাল্ট হয়নি। হ্যাঁ, অনেক বেকারত্ব বেড়েছে। বেক্সিমকো বন্ধ হয়েছে। বন্ধ কারখানার শ্রমিকরা চিটাগাংসহ অন্য যায়গায় কাজে যোগ দিয়েছেন। 

তিনি বলেন, বন্ধ কারখানা খুলে দেওয়া বা অন্য কেউ কিনে নিলে তাদের ব্যাংক ঋণ দেওয়ার ব্যাপারে চিন্তা করবে সরকার। তবে এটা অনেক সময় লাগবে।

বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা সেমিনারে অংশ নেন।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে

সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর