রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
জাতীয়

৬০ লাখ নতুন ভোটার, বাড়তি সতর্কতায় ইসি

বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ সম্পন্ন হয়েছে। তবে এতে যে কোনো ধরনের ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের পুনরায় প্রুফ রিডিংয়ের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


এক্ষেত্রে আগামী ৩০ জুনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।


ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী ইতোমধ্যে নির্দেশনাটি সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ও মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রম গত ১১ এপ্রিল এবং প্রুফ রিডিংসহ ডেটা আপলোড কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটারযোগ্য ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হয়ে থাকলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার সম্ভাবনা থাকবে। ফলে, ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশ করে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুলত্রুটি এড়ানোর লক্ষ্যে পুনরায় প্রুফ রিডিং/সংশোধন কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

ভোটার তালিকার আদর্শ পরিচালনা পদ্ধতি (SOP) অনুযায়ী পুনরায় প্রুফ রিডিং/সংশোধন কার্যক্রম আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।

বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রমে ৬০ লাখের মতো নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী