রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
জাতীয়

প্রেক্ষণ সম্পাদক অধ্যাপক খন্দকার আব্দুল মোমেনের ইন্তেকাল

সৃজনশীল সাহিত্য পত্রিকা প্রেক্ষণের সম্পাদক অধ্যাপক খন্দকার আব্দুল মোমেন শুক্রবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছে।

শনিবার বাদ জোহর রাজধানীর শ্যামলীর বাদশা ফয়সাল স্কুল জামে মসজিদে মরহুমের জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। 

কর্মজীবনে খন্দকার আব্দুল মোমেন দারুল ইহসান ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি নর্দান ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তামিরুল মিল্লাত মাদ্রাসার বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি সাহিত্য-সংস্কৃতি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘ দিন বাংলা সাহিত্য পরিষদের পরিচালক ও সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক খন্দকার আব্দুল মোমেনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, সেক্রেটারি ইবরাহীম বাহারী।

এছাড়াও শোক প্রকাশ করেছেন কবি মোশাররফ হোসেন খান, বিশিষ্ট সাহিত্য সংস্কৃতি সংগঠক অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড.মনোয়ার হোসেন, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল, কথাসহিত্যিক হারুন ইবনে শাহাদাত।

শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী