রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
জাতীয়

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে বাংলাদেশের বিবৃতি

ইরানে ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিবৃতি দেওয়া হয়।

এতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ।

এই স্পষ্ট শত্রুতাপূর্ণ কাজ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা এবং ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি যার সুদূরপ্রসারী পরিণতি হবে।

বাংলাদেশ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যা ইতোমধ্যে অস্থিতিশীল অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে, এ বিষয়টি জোর দিয়ে যে, কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধাই স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ।

উল্লেখ্য, ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়।

শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলা হয় বলে জানিয়েছে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার পর ঘাঁটি এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উপরে উঠছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে ঘাঁটিতে যুদ্ধবিমান রাখা হয় এবং সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে শুক্রবার ভোররাতে অপর অভিযান চালিয়ে রাজধানী তেহরান ও আশপাশের কয়েকটি স্থানে হামলা করে ইসরায়েল বিমানবাহিনী। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভলুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এবং অন্তত ছয় পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।

অন্যান্য অনেক ভবন ও স্থাপনাও সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। অপারেশন ‘রাইজিং লায়ন’ নামের এই হামলায় আরও কয়েকটি পারমাণবিক গবেষণাগার, সামরিক ঘাঁটি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি আক্রান্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

অন্যদিকে হামলা চলাকালে ইরানও কয়েকটি ড্রোন উৎক্ষেপণ করে, কিন্তু ওগুলো লক্ষ্যে পৌঁছার আগে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এই হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী