রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
জাতীয়

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

আজ (১২ জুন), বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় বেসরকারি উন্নয়ন সংস্থা নানা কর্মসূচি নিয়েছে।

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের মধ্যে দেশকে সব ধরনের শিশুশ্রম থেকে মুক্ত করার লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২৫ প্রণয়ন করা হয়েছে। এ কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ‘জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ’ কাজ করছে। সুবিধাবঞ্চিত পথশিশুদের পুনর্বাসন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর বিকাশ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদ ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রমবিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শিশুশ্রম সমীক্ষা-২০০৩ অনুযায়ী, বাংলাদেশে শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা ছিল প্রায় ৩২ লাখ। সরকারের সময়োপযোগী পদক্ষেপে এ সংখ্যা কমে ১৭ লাখে নেমেছে।

বিভিন্ন গণমাধ্যম দিবসটির গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠান, টিভিসি প্রচার করবে। সারা দেশে কলকারখানা ও শ্রমঘন এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার টানানো হবে। শিশুশ্রম নিরসনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। বিভিন্ন শিল্প এলাকার কলকারখানায় শিশুশ্রম নিরুৎসাহিত করতে বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী