শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অস্ট্রেলিয়ায় ঈদ শুক্রবার ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে দুই অংশীদার উধাও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির শহিদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও ইফতার মাহফিল চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন
advertisement
জাতীয়

আবদুল হামিদ কীভাবে বিদেশ গেলেন, তদন্ত করবেন আবরার-রিজওয়ানা-সাখাওয়াত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে গেছেন। এ ঘটনা তদন্তের জন্য আজ রোববার (১১ মে) উচ্চপর্যায়ের এক কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।


শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এই কমিটি বেশ কিছু বিষয় পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। বিষয়গুলো হচ্ছে—

ক. ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গেলেন।

খ. এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না।

গ. কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তা নির্ধারণ করা এবং সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায়, সে সম্পর্কে সুপারিশ পেশ করা।

এসব কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে কমিটি প্রয়োজনবোধে প্রাসঙ্গিক দলিলপত্র, যন্ত্রপাতি ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করতে পারবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার সহযোগিতা নেওয়ারও এখতিয়ার থাকবে। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতেও পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

এই সম্পর্কিত আরো

অস্ট্রেলিয়ায় ঈদ শুক্রবার

ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে দুই অংশীদার উধাও

পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির

শহিদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার

ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন