শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২
advertisement
জাতীয়

দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সামনে আমাদের খাদ্যের কোনো সমস্যা হবে না। দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে।

শনিবার রাঙামাটির কাপ্তাইয়ে এক সরকারি সফরে খাদ্য বিভাগে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের দেওয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান খাদ্য উপদেষ্টা।

আলী ইমাম মজুমদার বলেন, বাংলাদেশের উত্তর অঞ্চলসহ রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের বেশকিছু এলাকায় ধানের ফসল খুব ভালো হয়েছে। তা থেকে আশা করা হচ্ছে আশানুরূপ যথেষ্ট খাদ্যের উৎপাদন হবে। তাছাড়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খাদ্য সংরক্ষণে সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে বাংলাদেশে গমের উৎপাদন মাত্র ১০ লাখ টন। তাই ঘাটতি পূরণে বাকি ৬০ লাখ টন গম বাইরে থেকে আমদানি করতে হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুগতি চাকমা প্রমুখ।

এদিন দুপুরে কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিশ্রামাগারের বিদ্যুৎ ভবনের সম্মেলন কক্ষে জেলার খাদ্য মজুত ও বিতরণ পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে কাপ্তাই খাদ্য গুদাম পরিদর্শন করেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার

ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২