মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা
advertisement
জাতীয়

১২ জেলায় নতুন এসপি

পুলিশে চলমান রদবদল প্রক্রিয়ায় আরও ১২ জেলায় পুলিশ সুপার পদে পরিবর্তন এসেছে। এসব জেলায় নতুন এসপিকে পদায়ন করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি আদেশে এসপি মর্যাদার এসব কর্মকর্তার রদবদল করা হয়েছে।


এতে জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর) এর পুলিশ সুপার আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার, পুলিশ অধিপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তর ঢাকার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে গাইবান্ধার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাক্ষ্মণবাড়ীয়ার পুলিশ সুপার এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবেও বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই

গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা