শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২ জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে
advertisement
জাতীয়

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছান তিনি।

রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা।

এর আগে, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) কাতার ছাড়েন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিদায়ের সময় কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু অধ্যাপক ইউনূসকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর বিকেল ৩টা ১৫ মিনিটে অধ্যাপক ইউনূস সেন্ট পিটার্স স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাবেন। এ সময় ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল কার্ডিনাল মাউরো গাম্বেত্তি তাকে এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাবেন।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে, যেখানে অধ্যাপক ইউনূস অংশ নেবেন।

জানা গেছে, আগামী রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) অধ্যাপক ইউনূস রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। সোমবার (২৮ এপ্রিল) ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে