শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উদ্বোধনের তিন মাসেই ধস: কুলাউড়ায় সড়ক সুরক্ষা ব্লক নদীতে বিলীন, ঝুঁকিতে জনপথ বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ, কৃষকের প্রাণপণ চেষ্টায় শেষ রক্ষা বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন পরিচালনা কমিটি সম্প্রসারণ সিলেটে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে ফুলেল সংবর্ধনা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের দ্বিচারিতা প্রতারণার শামিল: সেমিনারে বক্তারা রাজধানীতে এক দিনে তাপমাত্রা বেড়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস হাসিনাকে দেড় বছর কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে? তৃণমূলের অভিষেকের প্রশ্ন হামের প্রাদুর্ভাব কবে কমবে, জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্যমন্ত্রীর
advertisement
জাতীয়

হাসিনাকে দেড় বছর কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে? তৃণমূলের অভিষেকের প্রশ্ন

পশ্চিমবঙ্গে ভোটের আগে শেখ হাসিনাকে নিয়ে বিতর্কের পারদ চড়ছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই কেন্দ্র সরকারকে বিভিন্ন ইস্যুতে বিদ্ধ করছেন। গতকাল শুক্রবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। অভিষেকের প্রশ্নটি ছিল অত্যন্ত সোজাসাপ্টা— গত দেড় বছর ধরে কেন হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে? এর পেছনে কোন বড় শিল্পপতির স্বার্থ কাজ করছে?

অভিষেক বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি কেবল দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের খাতিরে নয়, বরং এর পেছনে গভীর কোনো অর্থনৈতিক সমীকরণ থাকতে পারে। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, ভারতের কোনো নির্দিষ্ট শিল্পগোষ্ঠী বা আদানি-আম্বানির মতো বড় কোনো ব্যাবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করতেই কি মোদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে? তার দাবি, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের এই হস্তক্ষেপ বা হাসিনাকে ঢাল হিসেবে ব্যবহার করার পেছনে আসলে করপোরেট স্বার্থ লুকিয়ে আছে।

তৃণমূল নেতার এই আক্রমণের পটভূমি বেশ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে আসেন। ভারত সরকার মানবিক কারণে তাকে সাময়িক আশ্রয় দেওয়ার কথা জানালেও দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে দেশের অভ্যন্তরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এ সুযোগকেই কাজে লাগিয়ে মোদি সরকারের ‘প্রতিবেশী প্রথম’ নীতির সমালোচনা করেছেন।

এই সম্পর্কিত আরো

উদ্বোধনের তিন মাসেই ধস: কুলাউড়ায় সড়ক সুরক্ষা ব্লক নদীতে বিলীন, ঝুঁকিতে জনপথ

বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ, কৃষকের প্রাণপণ চেষ্টায় শেষ রক্ষা

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন পরিচালনা কমিটি সম্প্রসারণ

সিলেটে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে ফুলেল সংবর্ধনা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের দ্বিচারিতা প্রতারণার শামিল: সেমিনারে বক্তারা

রাজধানীতে এক দিনে তাপমাত্রা বেড়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

হাসিনাকে দেড় বছর কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে? তৃণমূলের অভিষেকের প্রশ্ন

হামের প্রাদুর্ভাব কবে কমবে, জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্যমন্ত্রীর