সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট ১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন নির্দেশ, ডিএনএ পরীক্ষা আদেশ উদ্ধারে জটিলতা - কোম্পানীগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে পড়ে আছে সাদ্দামের নিথর দেহ সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি ‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’: জামায়াত আমির ট্রান্সজেন্ডার নন, নারী সেজে টিকটক করেছেন ছাত্রদল নেতা! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান বিয়ানীবাজার প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী সম্পন্ন ইউনূস যাকে যেখানে বসিয়েছিল, তারা ঠিকভাবে কাজ করেনি: সমাজকল্যাণ মন্ত্রী ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও
advertisement
জাতীয়

মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত চারজনের লাশ দেশে আনা হয়েছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত সাত বাংলাদে‌শি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এদের মধ্যে চারজনের লাশ দেশে আনা হয়েছে। আর একজনকে সংযুক্ত আরব-আমিরাতে কবর দেওয়া হয়েছে।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের লাশ গ্রহণের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, নিহত হওয়া বাকি দুজনের লাশ দেশে আনার চেষ্টা চলছে। নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকাজের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা প্রদান করা হবে। এ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার জন্য সংঘাতময় এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন— প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ টি এম মাহবুব-উল করিম।

এর আগে, গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।

এই সম্পর্কিত আরো

১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট

১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন নির্দেশ, ডিএনএ পরীক্ষা আদেশ

উদ্ধারে জটিলতা কোম্পানীগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে পড়ে আছে সাদ্দামের নিথর দেহ

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’: জামায়াত আমির

ট্রান্সজেন্ডার নন, নারী সেজে টিকটক করেছেন ছাত্রদল নেতা!

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

বিয়ানীবাজার প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

ইউনূস যাকে যেখানে বসিয়েছিল, তারা ঠিকভাবে কাজ করেনি: সমাজকল্যাণ মন্ত্রী

ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও