সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
‘গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না’, সরকারকে ডাকসু ভিপি সিলেটে পুলিশের অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ হবিগঞ্জে মাত্র ১৮৫ টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নারীসহ আহত অর্ধশতাধিক কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হবিগঞ্জে ওএমএসের চাল পাচার: সাবেক ছাত্রদল নেতা রতন কারাগারে যাদুকাটা নদীতে ভেসে উঠলো কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ প্রাথমিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা হবে: কাইয়ুম চৌধুরী মৌলভীবাজারে নিখোঁজের ২ দিন পর মিলল কিশোরের মরদেহ এডভোকেট মনিরের ওপর হামলা: সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন সিলেটের নবনিযুক্ত ৩ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
advertisement
জাতীয়

২০২৫ নীতিমালা বাতিলের দাবীতে

সার বিক্রিসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি

নীতিমালা ২০২৫কে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে সরকার বাতিল না করলে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সারা দেশে একযোগে সব সার ডিলার ও খুচরা সার বিক্রেতাগণ কৃষকের কাছে সার বিক্রিসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সংগঠনের পক্ষে গতকাল রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন কঠিন আন্দোলনের ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, সরকারের কৃষিমন্ত্রী আমিনুর রশিদের কাছে সংগঠনের নেতারা একাধিকবার লিখিতভাবে নীতিমালা ২০২৫-এর কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করে বিদ্যমান ২০০৯ নীতিমালা বহাল রেখে অধিকতর পর্যালোচনা এবং সব অংশীদারের মতামত নিয়ে নতুন করে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

কৃষিমন্ত্রী এ ব্যাপারে কোনো উদ্যোগ না নিলে দাবি আদায়ের লক্ষ্যে গত ১১ মার্চ ২০ হাজার সার ডিলাররা মানববন্ধন করেন জাতীয় প্রেসক্লাবের সামনে। ওই মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতারা দুই কর্মদিবসের মধ্যে সরকার তাদের ন্যায্য দাবি মেনে না নিলে দেশব্যাপী কঠিন আন্দোলনের ঘোষণা করেন।

তারই ধারাবাহিকতায় আজকে এই সার বিক্রি, বিতরণ, উত্তোলন, সরবরাহ এবং পরিবহনসহ সব0 কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থবিরোধী নীতিমালা ২০২৫-এর কার্যক্রম শুরু হলে সারা দেশের ৪৬ হাজার খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন যাবৎ তাদের ব্যবসায় বিনিয়োগের লাখ লাখ টাকা মাঠে অনাদায় রেখে বেকার ও নিঃস্ব হয়ে যাবে ।

ফলে কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা বিরাজের আশঙ্কা রয়েছে। একদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকট, অপরদিকে সাে সংকট দেখা দিলে দেশে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাসোসিয়েশনের নেতারা কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা ও সারের সংকট নিরসনের জন্য সরকারের নীতিনির্ধারকদের প্রতি জোর দাবি জানান।

এই সম্পর্কিত আরো

‘গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না’, সরকারকে ডাকসু ভিপি

সিলেটে পুলিশের অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ

হবিগঞ্জে মাত্র ১৮৫ টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নারীসহ আহত অর্ধশতাধিক

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে ওএমএসের চাল পাচার: সাবেক ছাত্রদল নেতা রতন কারাগারে

যাদুকাটা নদীতে ভেসে উঠলো কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

প্রাথমিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা হবে: কাইয়ুম চৌধুরী

মৌলভীবাজারে নিখোঁজের ২ দিন পর মিলল কিশোরের মরদেহ

এডভোকেট মনিরের ওপর হামলা: সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

সিলেটের নবনিযুক্ত ৩ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক