সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষিমন্ত্রী বিশেষ ব্যবস্থায় ছয় মাসের শিশুকে হামের টিকা দেবে সরকার: নতুন সিদ্ধান্ত ইভ্যালির মালিক দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৫ নীতিমালা বাতিলের দাবীতে - সার বিক্রিসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ - এপ্রিলের প্রথম সপ্তাহে হামের টিকা পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী ঈদে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১, আহত ১০৪৬: যাত্রী কল্যাণ সমিতি খেলোয়াড়দের রাজনৈতিক দলের সদস্য না হবার আহ্বান প্রধানমন্ত্রীর এমটিএফই প্রতারণা: ৪৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩৫, মাদক ও অস্ত্র উদ্ধার
advertisement
জাতীয়

গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, সংসদে উত্থাপনের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটির কার্যকারিতা শেষ হওয়ায় এটি বিল আকারে সংসদে পাস করার প্রয়োজনীয়তা নেই।

রোববার রাতে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে। এর অধীনে সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। তাই এটি আবার অনুমোদন করে বিল আকারে আইন করার কোনো অর্থ নেই বলেও জানান তিনি।

বিশেষ কমিটির বৈঠক সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনায় অনেকগুলো যেভাবে আছে সেভাবেই পাস করার সিদ্ধান্ত হয়েছে। কিছু অধ্যাদেশ সংশোধিত আকারে বিল হিসেবে আনা হবে। আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

এদিকে, ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির বৈঠকে মৌলিক বেশ কিছু বিষয়ে একমত হতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে গণভোট, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগ পৃথকীকরণের মতো ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে জামায়াতের পক্ষ থেকে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দেওয়া হয়েছে বলে জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

এই সম্পর্কিত আরো

প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষিমন্ত্রী

বিশেষ ব্যবস্থায় ছয় মাসের শিশুকে হামের টিকা দেবে সরকার: নতুন সিদ্ধান্ত

ইভ্যালির মালিক দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ নীতিমালা বাতিলের দাবীতে সার বিক্রিসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি

টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এপ্রিলের প্রথম সপ্তাহে হামের টিকা পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

ঈদে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১, আহত ১০৪৬: যাত্রী কল্যাণ সমিতি

খেলোয়াড়দের রাজনৈতিক দলের সদস্য না হবার আহ্বান প্রধানমন্ত্রীর

এমটিএফই প্রতারণা: ৪৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩৫, মাদক ও অস্ত্র উদ্ধার