সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষিমন্ত্রী বিশেষ ব্যবস্থায় ছয় মাসের শিশুকে হামের টিকা দেবে সরকার: নতুন সিদ্ধান্ত ইভ্যালির মালিক দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৫ নীতিমালা বাতিলের দাবীতে - সার বিক্রিসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ - এপ্রিলের প্রথম সপ্তাহে হামের টিকা পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী ঈদে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১, আহত ১০৪৬: যাত্রী কল্যাণ সমিতি খেলোয়াড়দের রাজনৈতিক দলের সদস্য না হবার আহ্বান প্রধানমন্ত্রীর এমটিএফই প্রতারণা: ৪৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩৫, মাদক ও অস্ত্র উদ্ধার
advertisement
জাতীয়

অবৈধ জ্বালানি মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

অবৈধ মজুত ও পাচার রোধে সঠিক তথ্য সরবরাহকারীদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ পুরস্কারের তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জ্বালানি সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং মাঠপর্যায়ে কার্যকর নজরদারি জোরদার করতে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এর অংশ হিসেবেই তথ্যদাতাদের আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি অবৈধভাবে জ্বালানি তেল মজুত কিংবা পাচারের নির্ভরযোগ্য তথ্য স্থানীয় প্রশাসনের কাছে তুলে দেয়, তাহলে যাচাই শেষে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার বিষয়টিও নিশ্চিত করা হবে।

সরকারি পর্যবেক্ষণে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি এবং সরবরাহ অনিশ্চয়তার সুযোগ নিয়ে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। তারা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে তেল গোপনে মজুত রেখে বেশি দামে বাজারজাত করছে বলে অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে উচ্চমূল্যে আমদানি করা জ্বালানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে একাধিক মজুত ও পাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এগুলো আরও কার্যকর করতে সাধারণ মানুষের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরস্কারের অর্থ প্রদান প্রক্রিয়া সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে সম্পন্ন হবে। ফলে তথ্য যাচাই ও প্রশাসনিক অনুমোদনের পর দ্রুত অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে।

এই সম্পর্কিত আরো

প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষিমন্ত্রী

বিশেষ ব্যবস্থায় ছয় মাসের শিশুকে হামের টিকা দেবে সরকার: নতুন সিদ্ধান্ত

ইভ্যালির মালিক দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ নীতিমালা বাতিলের দাবীতে সার বিক্রিসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি

টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এপ্রিলের প্রথম সপ্তাহে হামের টিকা পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

ঈদে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১, আহত ১০৪৬: যাত্রী কল্যাণ সমিতি

খেলোয়াড়দের রাজনৈতিক দলের সদস্য না হবার আহ্বান প্রধানমন্ত্রীর

এমটিএফই প্রতারণা: ৪৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩৫, মাদক ও অস্ত্র উদ্ধার