রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু - নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন মিয়া গোলাম পরওয়ারের - বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার ভূমধ্যসাগরে নৌকাডুবি, নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ
advertisement
জাতীয়

স্পিকারের স্ত্রীর মৃত্যুকে সংসদে দোয়া মোনাজাত

অধিবেশন পরিচালনায় নিরপেক্ষতার প্রতিশ্রুতি ডেপুটি স্পিকারের

প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করতে এসে সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি সংসদের প্রতিটি সদস্যের অধিকার, মর্যাদা এবং সুযোগের সমতা রক্ষায় সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।

স্পিকারের অনুপস্থিতিতে রোববার বেলা ৩টায় তার সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। ঈদ ও অন্যান্য ছুটির পর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন।

বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে ডেপুটি স্পিকার সংসদ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন। নিরপেক্ষতা নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে সরকার ও দলের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলেও জানান।

সংসদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কায়সার কামাল বলেন, তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করে যে আস্থা ও সম্মান দেখানো হয়েছে, তার জন্য তিনি সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং সব সদস্যের প্রতি কৃতজ্ঞ।

পরে তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতা সংসদীয় কাজে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ এবং যশোর- ৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মায়ের মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চিফ হুইপ নূরুল ইসলাম।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার বলেন, ওই আন্দোলন গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছে এবং জুলাই-অগাস্টের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে।

তিনি বলেন, সংসদের অনেক সদস্য তার চেয়ে বেশি জ্ঞানী, প্রাজ্ঞ ও অভিজ্ঞ। তাই দায়িত্ব পালনে তিনি সদস্যদের সহযোগিতা চান।

সংসদকে প্রজাতন্ত্রের গণতান্ত্রিক কাঠামোর কেন্দ্রবিন্দু হিসেবে বর্ণনা করে কায়সার কামাল বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো আইনের শাসন, মানবাধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা। আইন সবার জন্য সমান, সরকার কিংবা জনগণ কেউই আইনের ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন তিনি।

সরকার ও বিরোধী দলের ভূমিকার কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, কার্যকর সংসদীয় গণতন্ত্রে উভয় পক্ষেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার জনগণের ম্যান্ডেট অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, আর বিরোধী দল সংসদের ভেতরে সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা ও জবাবদিহিতা নিশ্চিত করে।

বিরোধী দলকে সরকারের প্রতিপক্ষ নয়, গণতন্ত্রের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একটি শক্তিশালী বিরোধী দল সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তোলে।

অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং অন্য সদস্যদের সহযোগিতামূলক মনোভাবের কথাও তুলে ধরেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধার মাধ্যমে জাতির সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।

সংসদ পরিচালনায় তিনি স্পিকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন জানিয়ে কায়সার কামাল বলেন, সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং দীর্ঘদিনের সংসদীয় রীতিনীতি ও ঐতিহ্য মেনেই কার্যক্রম পরিচালিত হবে।

সংসদের মর্যাদা রক্ষায় সব সদস্যকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, “মতভেদ থাকবে, বিতর্ক হবে কিন্তু তা অবশ্যই শালীনতা, যুক্তি এবং পারস্পরিক সম্মানের মধ্যে থাকা প্রয়োজন। জাতীয় সংসদ হবে জাতির দর্পণ।”

এই সম্পর্কিত আরো

ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ

ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক

ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন

মিয়া গোলাম পরওয়ারের বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের

সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ