সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামায়াতের ঈদ পুর্নমিলনী অনুষ্টানে - অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাওঃ হাবিবুর রহমান ফেসবুক পোস্ট ঘিরে শান্তিগঞ্জে সংঘর্ষ: আহত ১০, দোকান-বাড়ি ভাঙচুর ও আটক ৭ ঈদের ছুটিতে সাদা পাথরে মাতোয়ারা এবার হাজার হাজার পর্যটক কুলাউড়ায় ডা: শফিকুর রহমান - সরকারের কণ্ঠে শুনতে চাই বাংলাদেশে চাঁদাবাজি ও মানুষের উপর জুলুম হবে না ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন মালিক সমিতির - পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর - সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে
advertisement
জাতীয়

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে, সেই সঙ্গে বাড়বে জিনিসপত্রের দাম। সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।’

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফকরুল বলেন, ‘আমরা কাজ করতে এসেছি, এই বৃদ্ধ বয়সেও আমাদের ছুটি নেই, প্রতিদিন সকালে অফিস করতে হয়। আমরা কাজ করে ইবাদত করে বেহেস্তে যাব। একদল বেহেস্তের টিকিট বিক্রি করে, তারা তো এবার ক্ষমতায় আসতে পারেনি। আমরা ভোট দিয়ে জান্নাতের টিকিট নেওয়ার দলে না। আমরা কাজ করে আরো পরিশ্রম করে কাজ করে বেহেশতে যাব।

বিএনপি মহাসচিব বলেন, ‘যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না।’ 

মন্ত্রী বলেন, ‘গম ঝড়-বৃষ্টিতে পড়ে গেছে। আলু বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকের ভাগ্য এটাই। এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষিঋণ মওকুফের। আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সারা দেশে কয়েক কোটি মহিলাকে কার্ড দেওয়া হবে। এটার মাধ্যমে তারা সহযোগিতা পাবে। আমাদের সব প্রজেক্ট সম্পন্ন করা হবে। গোটা দেশে ২০ হাজার খাল খনন করা হবে।’

এই সম্পর্কিত আরো

জামায়াতের ঈদ পুর্নমিলনী অনুষ্টানে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাওঃ হাবিবুর রহমান

ফেসবুক পোস্ট ঘিরে শান্তিগঞ্জে সংঘর্ষ: আহত ১০, দোকান-বাড়ি ভাঙচুর ও আটক ৭

ঈদের ছুটিতে সাদা পাথরে মাতোয়ারা এবার হাজার হাজার পর্যটক

কুলাউড়ায় ডা: শফিকুর রহমান সরকারের কণ্ঠে শুনতে চাই বাংলাদেশে চাঁদাবাজি ও মানুষের উপর জুলুম হবে না

ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

মালিক সমিতির পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী

ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে