শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার খবর নাকচ ইতালির মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন যে কারণে রাজধানীতে লোডশেডিং ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সাথে আলোচনায় আশাবাদী সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী - শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
advertisement
জাতীয়

বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জন্য জ্বালানি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পারের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী। শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘আমি দেখেছি যে আপনার দেশে জ্বালানি সংকট রয়েছেন। জ্বালানি সমস্যার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রী বাংলাদেশের তেল ট্যাঙ্কারগুলোকে চলাচলের অনুমতি দেওয়ার জন্য ইরান সরকারকে অনুরোধ করতে বলেছেন।’

ইরানি দূত বলেন, ‘আমি এটি করেছি। আমি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রস্তুত। যদি আপনার কাছে এমন কোনো জাহাজ থাকে, যা হরমুজ প্রণালিতে আপনার জন্য জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে আমরা আপনার জাহাজগুলোকে নিরাপদে যেতে দেব, যাতে বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রিয় মানুষদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়।’

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ পাড়ি দেওয়ার সুযোগ না থাকায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

কিছু দেশের তেলের জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিলেও সংঘাতের কারণে কৌশলগত এই জলপথে চলাচল অনেকাংশে সীমিত রয়েছে।

এই সম্পর্কিত আরো

হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার খবর নাকচ ইতালির

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

যে কারণে রাজধানীতে লোডশেডিং

ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ

থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সাথে আলোচনায় আশাবাদী সরকার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ