বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে বিশেষ নৌসেবা চালু

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ নৌসেবা চালু করছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী ১৭ মার্চ থেকে ঢাকার দুটি ঘাট থেকে নির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস পরিচালনা করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাত্রীদের স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এ সেবা চালু করছে।

এ উদ্যোগের আওতায় কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–চাঁদপুর–কালিগঞ্জ–হিজলা–বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঢাকার বসিলা ব্রিজ-সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা–সদরঘাট–মুন্সিগঞ্জ–চাঁদপুর–ঈদগাই ফেরিঘাট এবং শরীয়তপুর–ইলিশা–হাকিমুদ্দিন–গলাচিপা নৌরুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকবে।

ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের আহ্বান জানিয়েছে। নৌপথে যাতায়াতের সময় কোনো জরুরি প্রয়োজন বা সেবাসংক্রান্ত সহায়তার জন্য যাত্রীদের বিআইডব্লিউটিএর হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো